1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
A P L এর ঈদ পুণর্মিলনী ও মুসাফির ই-শপ এর শুভ উদ্ভোধন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ

A P L এর ঈদ পুণর্মিলনী ও মুসাফির ই-শপ এর শুভ উদ্ভোধন অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৪২৫ বার

স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার নাঙ্গলকোটের একঝাঁক তারুণ্যের হাত ধরে ২০২০সালের ১০ই জানুয়ারি প্রতিষ্ঠিত হয় আল ইনসাফ প্রপার্টিজ লিঃ (A P L) নামের একটি সমিতি। গত ১৮ই মে ২০২১ইং রোজঃ বুধবার উপজেলার ঝাটিয়াপাড়ায় সংগঠনটির ঈদ পুনর্মিলনী ও সংগঠনের অনলাইন শপ “মুসাফির ই-শপ” এর শুভ উদ্ভোদন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন, ঢাকা আবু বাক্কার (রা.) জামে মসজিদের খতিব, মাওলানা নুরুল হুদা সাদী সাহেব। সভায় সভাপতিত্ব ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, আল ইনসাফ প্রপার্টিজ লিঃ এর চেয়ারম্যান, জনাব নুরুল আলম জাওহারী সাহেব।

প্রোগ্রামটি ফজলুল বিন কবির সাহেবের উপস্থাপনার মধ্য দিয়ে আল আমিন মজুমদার সাহেবের কুরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে আলোচনা করেন, সংগঠনের সম্মানিত উপদেষ্টা ও অনুষ্ঠানের প্রধান অতিথি, জনাব নুরুল হুদা সাদী সাহেব। তিনি বলেন, আল ইনসাফ প্রপার্টিজ লিঃ একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ আর্থিক সংগঠন হিসেবে আমি দেখে আসছি। এখানে রাজনীতিকে সম্পৃক্ত না করে সুদমুক্ত হালাল পথে ব্যবসার নিয়তে পরিচালনা করার জন্য সংগঠনের নির্বাহী পরিষদের নিকট আহ্বান জানান। তিনি আরো বলেন, আল ইনসাফ প্রপার্টিজ লিঃ একদিন বিশ্বের একটি শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই।

এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সংগঠনের চেয়ারম্যান জনাব নুুরুল আলম জাওহারী সাহেব, সংগঠনের অর্থ সম্পাদক, জনাব আল আমিন মজুমদার, নির্বাহী সদস্য জনাব বাহাউদ্দীন সুলতানী, জনাব শিবলী মানসুরী, রাসেদুল ইসলাম হেলাল, এইচ এম নোমান সাহেব ও মুরাদ হোসেন প্রমূখ। এবং অনুষ্ঠানটি মুসাফির ই-শপ এর শুভ উদ্ভোদনের মধ্য দিয়ে সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net