ঢাকা   ০৬:৪৩:১৯ এএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

আম কুড়াতে গিয়ে ধর্ষিত গৃহবধূ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৪৫৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লা প্রতিনিধি:
রাতে বাড়ির পেছনে আম কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধূ। কুমিল্লার বুড়িচং উপজেলার ইন্দ্রাবতী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূ থানায় মামলা দায়ের করেন। পুলিশ তিন অভিযুক্তকে আটক করেছে। বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। তারা হচ্ছে, বুড়িচং উপজেলার বেড়াজাল গ্রামের আব্দুর রহিম (৩২), একই উপজেলার রামনগর গ্রামের
মোঃ স্বপন মিয়া (৩৫) ও রংপুর জেলার মনিরাম গ্রামের মমতাজ উদ্দিন (৩৫) ।

গৃহবধূ মামলায় উল্লেখ করেন, মঙ্গলবার ভোরে বাড়ির পেছনে আম কুড়াতে যান। এ সময় উল্লেখিত আসামিরা তাকে তুলে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে তিনি বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে বুড়িচং থানায় নারী ও শিশু নির্যাতন
আইনে মামলা দায়ের করেন। বুড়িচং থানার পুলিশ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে।

বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ খান জানান, গ্রেফতার তিন আসামিকে বুধবার দুপুরে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল আমলী আদালত- ২ এর বিচারক ফারহানা সুলতানার আদালতে নেয়া হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি
প্রদান করে। পরে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করে। আরেকজন আসামি মোঃ শরীফকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি