1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে নিহত -১ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে নিহত -১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ মে, ২০২১
  • ২৯৪ বার

কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ডাকাত দলের গুলিতে মোহাম্মদ শওকত হোসেন (৩৫) নামে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন।

পুলিশের দাবি, রোহিঙ্গা ক্যাম্পের ডাকাত দলের গুলিতে মারা গেছেন তিনি।

শনিবার ১৫ এপ্রিল বিকেলে উখিয়া লম্বাশিয়া ক্যাম্প ওয়েস্ট টু ডি ব্লক এই ঘটনায় ঘটে।

নিহত মোহাম্মদ শওকত হোসেন উখিয়া লম্বাশিয়া ক্যাম্প ওয়েস্ট টু ডি ব্লকের বাসিন্দা আশরাফ আলীর ছেলে এবং এই ক্যাম্পে হেড মাঝি হিসেবে দায়িত্ব পালন করছিল বলে জানা গেছে।

ঘটনাটি নিশ্চিত করে কক্সবাজারের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-১৪) পুলিশ সুপার (এসপি) নাইমুল হক বলেন, ‘শনিবার বিকেলে উখিয়া লম্বাশিয়া ক্যাম্পে বাজারে একটি কাপড়ের দোকানে অস্ত্রধারী কয়েকজন ডাকাতরা অর্তকিতভাবে গুলিবর্ষণ চালায়।

এসময় দোকানি মোহাম্মদ শওকত হোসেন নামে এক রোহিঙ্গা নেতা গুলিবিদ্ধ হয়।

পরে খবর পেয়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ক্যাম্পে আইওএম পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তার অবস্থা অবনতি দেখে তাকে কক্সবাজার সদর সদর হাসপাতালে পৌছলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

কেন ঘটনাটি ঘটেছে তা তদন্ত চলছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net