1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এমপি কমল করোনা মুক্ত ইসলামপুরে শোকরানা ও দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

এমপি কমল করোনা মুক্ত ইসলামপুরে শোকরানা ও দোয়া মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ২৭৯ বার

কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে সর্বস্ত‌রের জনসাধার‌নের উ‌দ্যো‌গে সদর-রামু আসনের মাননীয় সাংসদ জননেতা আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল করোনা মুক্ত হওয়ায় শোকরানা ও দোয়া মাহফিল ১৯ মে বিকেলে সম্পন্ন হয়েছে।

ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনজুর আলম দাদার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার আবুল হোসাইনের সঞ্চালনায় স্থানীয় নাপিতখালী বটতলী বাজার চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অছিউর রহমান, ইসলামপুর লবণ মিল মালিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি শামসুল আলম আজাদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ আব্দুল কুদ্দুস মাখন, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম খান, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাসান আলী, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইদ্রিস রানা এমইউপি, মাষ্টার রহিমুর রেজা, ইউনিয়ন যুবলীগের সভাপতি ওসমান আলী মোর্শেদ, সাধারণ সম্পাদক আবছার কামাল শাহীন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার রহিমুর রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, মোরশেদ কামাল জেলা ছাত্রলীগ নেতা আনোয়ারুল আজম খোকন,৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান সরওয়ার, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাফর মাঝি,ইসলামপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবুল বশর আজাদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হিরু, সাবেক সভাপতি আ ন ম তামজিদ অনিক প্রমুখ।

শোকরানা ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মৌলানা কবির আহমদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net