1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দক্ষিণ আফ্রিকায় করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল

দক্ষিণ আফ্রিকায় করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে

আরিফুর রহমান দিলু, দক্ষিণ আফ্রিকা থেকে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৩৫৯ বার

দক্ষিণ আফ্রিকায় মরনব্যাধী করোনা পরিস্থিতি দিন দিন স্বাভাবিকভাবে কমতে শুরু করেছে। । গত এক বছরের তুলনায় বর্তমান পরিস্থিতিতে গত রোববার সর্বনিম্ন মৃত্যুর হার রেকর্ড হয়েছে। পাশাপাশি সংক্রমণও ১ থেকে দেড় হাজারের মধ্যে নেমে এসেছে।

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য অধিদপ্তর গত রোববার প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকে জানিয়েছেন। গত এক বছর ধরে করোনার ভয়াল থাবায় বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকার করোনা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। কমে এসেছে সংক্রমণ ও মৃত্যুর হার। গতকাল রোববার ২৪ ঘণ্টার ব্যবধানে ১১ জনের মৃত্যু হয়েছে। এটাই ছিল গত ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড। যেখানে দিনে সর্বোচ্চ ৮শ’ করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকায়। সেখানে গত দুই মাস থেকে মৃত্যুর হার কমে ৫০ জনের নিচে নেমে এসেছে।

এই দিকে গত রোববার ১২২২ জন করোনা রোগী শনাক্তের মাধ্যমে দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৪ হাজার ৬৪ জন। আর এ পর্যন্ত মরনব্যাধী করোনায় প্রান কেড়ে নিয়েছে প্রায় ৫৪ হাজার ৪১৭ জনের।
তবে দক্ষিণ আফ্রিকায় শুরু থেকেই করোনা আক্রান্ত রোগীর সুস্থতার হার ভালো। শুক্রবার পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭৭ হাজার ৭৮ জন।

দক্ষিণ আফ্রিকায় বর্তমানে লকডাউন নেই। স্বাস্থ্য বিধিমালা মেনে চলার ও তেমন কড়াকড়ি নেই। সবকিছু স্বাভাবিকভাবে চলছে। এর মধ্যেও করোনা আক্রান্ত এবং মৃত্যুর হার দিন দিন কমে এসেছে।
দক্ষিণ আফ্রিকায় করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরও বাংলাদেশ সরকার দক্ষিণ আফ্রিকার সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশি নাগরিকরা। ফ্লাইট বন্ধ থাকায় দক্ষিণ আফ্রিকা থেকে দেশে আসা অসংখ্য বাংলাদেশি নাগরিক ফিরে যেতে না পারায় দক্ষিণ আফ্রিকার সঙ্গে ফ্লাইট চলাচল স্বাভাবিক করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দক্ষিণ আফ্রিকা প্রবাসীদের পক্ষ থেকে আহ্বান জানিয়েছেন কমিউনিটি ব্যক্তিত্ব গোলাম মুমিত ফায়সাল। তিনি বলেছেন, দক্ষিণ আফ্রিকায় এখন করোনা পরিস্থিতি স্বাভাবিক। সুতরাং বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ফ্লাইট চলাচলে কোনো সমস্যা থাকার কথা নয়। তাই অনতিবিলম্বে দক্ষিণ আফ্রিকার সাথে সকল ফ্লাইট চালু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net