1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরে দেশের বৃহত্তম লিচুর বাজার উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর

দিনাজপুরে দেশের বৃহত্তম লিচুর বাজার উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ মে, ২০২১
  • ৪০৪ বার

রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর প্রতিনিধি:
সেরা স্বাদের দেশ নন্দিত লিচুর জেলা দিনাজপুর। এ বছর লিচুর উতপাদন কম হলেও দেশের বৃহত্তম লিচুর বাজার দিনাজপুরে উদ্বোধন অনুষ্ঠিত হলো। আজ শনিবার সকাল ১১টায় শহরের গোর এ শহীদ বড় ময়দানে জেলা প্রশাসনের উদ্যোগে এই লিচুর বাজার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলা প্রশাসক মো. খালেদ মোহাম্মদ জাকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশ সেরা স্বাদের লিচুর বাজার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক প্রদীপ কুমার গুহ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, চেম্বারের সভাপতি সুজা উর রব চৌধুরী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ফল ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি মো. রুস্তম আলী, সাধারণ সম্পাদক রাজিউর রহমান বিপ্লব প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, করোনার প্রাদুর্ভাবে সেরা স্বাদে ভরপুর দিনাজপুরের এই লিচু সারাদেশে বিপণনে উন্মুক্ত জায়গায় এই বাজার উদ্বোধন হলো। স্বাস্থ্যবিধি মেনে কৃষক ও ব্যবসায়ীরা দেশের প্রত্যেক প্রান্তে যেন দিনাজপুরের লিচু পৌছানো যায়, এই লক্ষ্যই আমাদের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net