1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বোরহানউদ্দিনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ 

বোরহানউদ্দিনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

মনিরুজ্জামান ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ মে, ২০২১
  • ২৫১ বার

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সোমবার সকালে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে তার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর জনপ্রতিনিধি ও সাংবাদিকগনএ সভায় অংশগ্রহণ করেন।

সভায় বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এস আই জাফর জানান, বিগত মাসে থানায় ৪ টি মাদক, ৪ টি চুরি ও ২ নারী নির্যাতন সহ মোট ১০ টি মামলা হয়েছে। চুরি মামলায় দুইজন গ্রেফতার ও দুইটি মোটরসাইকেল উদ্ধার, মাদক মামলায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। সার্বিকভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে তিনি দাবি করেন। সবার অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার,সার্টিফিকেট বিহীন টেকনোলজিস্ট ও মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ও লাইসেন্সবিহীন ফার্মেসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।হাসপাতাল থেকে দালালদের উৎখাতের ও দাবি জানানো হয়। নির্বাহী কর্মকর্তা এ ব্যাপারে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

অবৈধ খাল দখলদারদের বিরুদ্ধে পর্যাক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,পৌর মেয়র রফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডাক্তার মোঃ ইমরান হোসেন, উপজেলা আ’লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া ও বিভিন্ন দপ্তর প্রধানগন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net