1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লোহার পাইপ মাথায় পড়ে বাংলাদেশির রেমিটেন্স যোদ্ধা মৃত্যু কাতারে। - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক?

লোহার পাইপ মাথায় পড়ে বাংলাদেশির রেমিটেন্স যোদ্ধা মৃত্যু কাতারে।

কাতার প্রতিনিধি, মোঃ আরাফাত হোসাইন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৪০৪ বার

কাতারে নির্মাণাধীন ভবনের উপর থেকে লোহার পাইপ মাথায় পড়ে আরিফুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। আরও একজন আহত হয়ে স্থানীয় হামাদ হসপিটালে চিকিৎসাধীন আছে।

কাতারের আল সীফ লুসাইল প্রোজেক্ট বুধবার ( ২৬ মে) এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, অন্যান্য দিনের মতো আরিফুল ইসলাম প্রজেক্টের নির্মাণাধীন প্রজেক্টে কাজ করছিলেন। এসময় হঠাৎ একটি লোহার পাইপ তার মাথায় এসে পড়লে গুরুতর আহত হন তিনি। অজ্ঞান অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

নিহত আরিফুল ফেনী জেলার সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ওলামাবাজার এলাকার নুর আলমের সন্তান।

আরিফুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশে তার পরিবারের মাঝে ও প্রবাসে সহকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। তার মরদেহ দ্রুত দেশে প্রেরণ ও উপযুক্ত ক্ষতিপূরণ পেতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন কাতার প্রবাসী বাংলাদেশিরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net