ঢাকা   ১২:৩৪:৩৬ পিএম, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা : ওয়াল স্ট্রিট জার্নাল সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বালক-বালিকা অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বুধবার শুরু

শাহজালাল শাহেদ, কক্সবাজার :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৫৩০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারে বুধবার (২জুন) সকাল ৯টা থেকে মাঠে গড়াচ্ছে জেলা পর্যায়ে উপজেলাভিত্তিক অনুর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

শহরের বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ।

জেলা প্রশাসন আয়োজিত ও জেলা ক্রীড়া অফিসের সার্বিক সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল।

এতে কক্সবাজার পুলিশ সুপার মো. হাসানুজ্জামান (পিপিএম), বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ অতিথি থাকবেন।

জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি জানিয়েছেন, উদ্বোধনী খেলায় চকরিয়া বনাম উখিয়ার প্রথম ম্যাচ বালিকাদের সকাল ৯টা ১৫ মিনিটে এবং দ্বিতীয় ম্যাচ বালকদের সকাল ১১টায় শুরু হবে। একইদিন দুপুরে সদর উপজেলা বনাম কুতুবদিয়ার প্রথম ম্যাচ বালিকাদের শুরু হবে দুপুর ২টা ৪৫ মিনিটে এবং দ্বিতীয় ম্যাচ বালকদের শুরু হবে বিকাল ৪টায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি