ঢাকা   ০২:৪১:৩৬ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

ঝিনাইদহে বিশ্ব দুগ্ধদিবস পালিত

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩২৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

“প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব দুগ্ধদিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আনন্দ কুমার অধিকারী, সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম। এছাড়া সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার ব্যানার্জী, ডেইরী ফার্মার এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মোহাম্মদ ফারুকসহ প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে উপস্থিত শিশুদের মাঝে প্যাকেটজাত দুধ বিতরণ করা হয়।
বক্তারা, নিরাপদ দুধ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি সকলকে প্রতিনিয়ত দুধ পান করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি