1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডা. জাফরুল্লাহ চৌধুরী’র বক্তব্যে বাধা, মুক্তিযোদ্ধাদের উদ্বেগ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডা. জাফরুল্লাহ চৌধুরী’র বক্তব্যে বাধা, মুক্তিযোদ্ধাদের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৩৫৭ বার

জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য চলাকালে ছাত্রদলের কয়েকজন নেতা বাধা দেয়ার ঘটনায় প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেছেন কয়েকজন বীর মুক্তিযোদ্ধা। মঙ্গলবার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব নঈম জাহাঙ্গীর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিৃবতিতে এই প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন তারা। বিবৃতি দাতারা হলেন, ২০ দলীয় জোটের অন্যতম শরীক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, ফারুক-ই-আযম বীর প্রতীক, শেখ রফিকুল ইসলাম বাবলু, জাহাঙ্গীর কবীর, অ্যাডভোকেট সুলতান আলম মল্লিক, এম এ শহীদ, হাবিবুর রহমান, আবুল বাশার ও অ্যাডভোকেট মজিবুর রহমান।

বিবৃতিতে তারা বলেন, গত ২৬শে জুন জাতীয় প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে বিএনপি’র বিদেশে অবস্থানকারী নেতা-মুখাপেক্ষি নির্দেশ ও দুর্বল নেতৃত্ব সম্পর্কে ডা. জাফরুল্লাহ চৌধুরী বক্তব্য রাখার সময় ছাত্রদলের একজন নেতা কয়েকজন সঙ্গীসহ বাধা প্রদান করে। এ সময় তাকে অশালীন মন্তব্য ও হুমকি-ধামকি দেয়। ছাত্রদলের নেতাদের এহেন আচরণ ও একজন রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধাকে হুমকি প্রদানে আমরা গভীরভাবে উদ্বিগ্ন এবং বিক্ষুদ্ধ।

বিবৃতিতে তারা আরও বলেন, আমরা উল্লেখ করতে চাই ১৯৭১ সালে যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি তা আজ দুঃস্বপ্ন। আজকের দুর্বিসহ অবস্থার প্রেক্ষিতে যেখানে জনগণের দাবি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা সেখানে বিএনপি’র এসব নেতার এহেন আচরণে তা বাধাগ্রস্থ হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net