1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তজুমদ্দিনে ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

তজুমদ্দিনে ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

খলিল উদ্দিন ফরিদ।।ভোলা জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৫০৩ বার

ভোলার তজুমদ্দিনে নির্বাচন বর্জন করেছেন চাচড়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী রিয়াদ হোসেন হান্নান। ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার, অনিয়ম, কর্মী সমর্থকদের মারধরসহ নানা অভিযোগে এনে তিনি ভোট বর্জন করেন।

সোমবার (২১ জুন) দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

তিনি অভিযোগ করেন, নির্বাচন শুরু হওয়ার সঙ্গে তার আনারস প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয় প্রতিপক্ষ প্রার্থী নৌকার কর্মীরা। যেসব কেন্দ্রে এজেন্ট ছিল তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। এছাড়াও নির্বাচনের শুরুর আগে বহিরাগত লোকদের দিয়ে তার সমর্থকদের ১৫০টি ঘর ভাঙচুর এবং হামলা চালায়। এতে ১০০ কর্মী আহত হয়েছেন। ভোটের পরিবেশ না থাকা এবং নানা অনিয়ম হওয়ায় ভোট থেকে সরে গিয়েছি।
বিষয়টি প্রশাসন এবং নির্বাচন কমিশনকেও লিখিতভাবে জানিয়েছি।

এ সময় তিনি ভোট বর্জন করে পুনরায় ভোটের দাবি জানান।

উপজেলা নির্বাচন অফিসার মো. আমির খসরু গাজী বলেন, স্বতন্ত্র প্রার্থীর একটি লিখিত অভিযোগ পেয়েছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net