1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাস-হোমায় বিভিন্ন মাদ্রাসার হেফজখানায় কোরআন শরীফ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা 

তিতাস-হোমায় বিভিন্ন মাদ্রাসার হেফজখানায় কোরআন শরীফ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৫৮৫ বার

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

কুমিল্লার তিতাস-হোমনা উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত মাদ্রাসার হেফজখানায় কোরআন শরীফ বিতরণ করেছে দ্বীনি স্বেচ্ছাসেবী সংগঠন “তিতাস তাকওয়া ফাউন্ডেশন”। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার দড়ি মাছিমপুর হাফিজিয়া মাদ্রাসা, কালাচানকান্দি তালিমুল ইসলাম এতিমখানা ও নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা, দক্ষিণ বলরামপুর কাসেমুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, উত্তর বলরামপুর দারুস সুন্নাহ কমপ্লেক্স, হরিপুর সাইয়েদ নুরুল হক (র:) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, কালাইগোবিন্দপুর ড. সৈয়দ আলী আশরাফ নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্স এবং হোমনা উপজেলার জয়পুর মির্জানগর সুন্নিয়া হাফিজিয়া ইফতেদায়ী মাদ্রাসা সহ ৭টি মাদ্রাসার হেফজখানায় চাহিদা অনুযায়ী মোট ১৫২টি কোরআন শরীফ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহ জালাল সরকার, সাধারণ সম্পাদক কামরুল হাসান ফারুক, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি সালমান হাসান, সহ সভাপতি গিয়াস উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক পদমর্যাদায় অর্থ সম্পাদক মো: কাইয়ুম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব সরকার, সাংগঠনিক সম্পাদক সজীব সরকার ও দপ্তর সম্পাদক মেহেদী হাসান দুলাল মুন্সি।

জানা গেছে, ইসলামের প্রতি প্রবল অনুরাগী, ধর্মভীরু কিছু মানবতাবাদীর উদ্যোগে গড়ে উঠা সেচ্ছাসেবী দ্বীনি সংগঠনটি ইতোমধ্যে মানবতার প্রকৃষ্ট উদাহরণ দিয়েছে। সংগঠনটি গত ৩১-০৫-২০২১ খ্রি. তারিখে অসহায় ফিলিস্তিনিদের জন্য ১ লক্ষ ৬০ হাজার টাকার অনুদান দিয়ে বিপর্যস্ত মানবতার পাশে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net