1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদী জেলা বিএনপি’র স্মারকলিপি প্রদান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬  মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের নেতা শুক্কুর আলী গ্রেপ্তার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন

নরসিংদী জেলা বিএনপি’র স্মারকলিপি প্রদান

নংসিদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৫৭১ বার

বুধবার (৩০ জুন) নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে ও সিভিল সার্জনের নিকট মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জেলা বিএনপি’র স্মারকলিপি প্রদান করেছে। করোনা পরিস্থিতিতে স্থানীয় জনসাধারণের সমস্যা নিয়ে করোনা ভাইরাস সংক্রমণ মৃত্যুহার বন্ধ এবং জনগণের স্বাস্থ্যসেবা প্রদান ও সুরক্ষার দাবী সম্বলিত স্মারক লিপি প্রদান করা হয়।

জেলা প্রশাসকের পক্ষে স্বারকলিপি গ্রহণ করেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মুশফিকুর রহমান ও সিভিল সার্জনের পক্ষ থেকে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম।

বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার’র নেতৃত্বে স্মারকলিপি প্রদান করার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শহর বিএনপি’র সভাপতি একে এম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আকবর হোসেন, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক মোকারম ভূইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির আলোকে নরসিংদী জেলা বিএনপি’র এই কর্মসূচি পালন করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net