1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলন ভ্রাম্যমান আদালতে ১লক্ষ টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলন ভ্রাম্যমান আদালতে ১লক্ষ টাকা জরিমানা

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৪৩৪ বার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের নাটার বাড়ি নামক স্থানে বৃহস্পতিবার সকাল ৮ টায় অবৈধভাবে মেইন রাস্তা ও স্থাপনার পাশে বাণিজ্যিক উদ্দেশ্যে ড্রেজার মেশিন (বোমা মেশিন) দিয়ে বালু ও পাথর উত্তোলন করার কারণে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী মোঃ ফিরোজ(৩৫), পিতাঃ মো: আলহাজ্ব হাবীবুর রহমান নামক এক ব্যক্তিকে মোবাইল কোর্টে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা করেন পাটগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল রানা। এ সময় পাটগ্রাম থানা পুলিশ মোবাইল কোর্টে সার্বিক সহায়তা করেন।

অভিযোগ রয়েছে , কিছুদিন ধরে একটি চক্র প্রশাসনকে ফাঁকি দিয়ে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ধরলা নদী ও স্থাপনার আশেপাশে থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫ টা থেকে পাটগ্রাম উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান এবং সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল রানা অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে মেইন রাস্তা ও বসতবাড়ির পাশে ড্রেজার মেশিন(বোমা মেশিন) বসিয়ে বালু ও পাথর উত্তোলন করার সময় হাতে নাতে ধরেন। পরে আসামীর দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল রানা বলেন, এভাবে নদী ও স্থাপনার আশেপাশে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন পরিবেশ ও জনজীবনের জন্য হুমকিস্বরূপ। অবৈধভাবে ড্রেজার মেশিন(বোমা মেশিন) দিয়ে বালু ও পাথর উত্তোলনের ফলে অবকাঠামো, রাস্তাঘাট, সেতু ও ফসলি জমি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও র নেতৃত্বে আমরা পাটগ্রাম উপজেলায় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছি। আমাদের এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পাটগ্রাম উপজেলা প্রশাসন অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। যারাই এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। কাউকে কোন ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net