ঢাকা   ১০:৪২:০৪ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

বাগেরহাটে চায়ের দোকানের পেছনে থাকা কেরামবোর্ডের উপর রেখে যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

নইন আবু নাঈমঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩৬৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সোমবার (৭ জুন) ভোর ৪টায় বাগেরহাট সদর উপজেলার চিতলী-বৈটপুর গ্রামের সাইদুলের চায়ের দোকান থেকে এই মেয়ে নবজাতককে উদ্ধার করা হয়। নবজাতকটি বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ আছাদুজ্জামান বলেন, রবিবার রাত তিনটার দিকে ৯৯৯ এর ফোনের মাধ্যমে আমরা জানতে পারি চিতলী বৈটপুর এলাকায় চায়ের দোকানের কেরামবোর্ডের উপর একটি নবজাতক পড়ে আছে। আমরা তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল থেকে নবজাতকটিকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, নবজাতকটি আপতত পুলিশি প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন থাকবে। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে বেবিহোমে স্থানান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি