1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোট বিহীন চেয়ারম্যানদের এলাকায় উপস্থিতি আপনারা জনগণ আশা করতে পারেন না-এমপি মেরী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

ভোট বিহীন চেয়ারম্যানদের এলাকায় উপস্থিতি আপনারা জনগণ আশা করতে পারেন না-এমপি মেরী

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৪২২ বার

কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের এমপি সেলিমা আহমাদ মেরী বলেছেন যারা ভোট বিহীন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, এলাকায় তাদের উপস্থিতি আপনারা জনগণ আশা করতে পারেন না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশে গণতন্ত্র এনেছেন এবং জনগণের কথা বলার অধিকার বাস্তবায়ন করেছেন। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রতিনিধিদেরকে বিগত নির্বাচন গুলিতে যেমনি করে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আগামী নির্বাচনেও জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীদেরকে নির্বাচিত করবেন বলে আমি বিশ্বাস করি।

বুধবার দিনব্যাপী উপজেলার সাতানী ইউনিয়নে বর্তমান সরকারের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন মূলক কর্মকাণ্ড পরিদর্শনকালে ইউনিয়নের আকালিয়াস্থ শ্রী শ্রী রাম কৃষ্ণ বিগ্রাহ মন্দির উদ্বোধন পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলি বলেন।

এছাড়াও ইউনিয়নের গাবতলী শাহী ঈদগা মাঠ ও বারকাউনিয়া বাজার মাঠে সাতানী ইউনিয়নের সর্বস্তরের জনগণের সাথে উম্মুক্ত মতবিনিময় করেন এবং এলাকাবাসীর সমস্যা গুলো মনোযোগ সহকারে শুনেন এবং উপস্থিত সকলকে সমস্যা গুলো দ্রুত সমাধানের আসস্ত করেন। এসময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান, যুগ্ম সম্পাদক হাজী নাছির উদ্দিন, শেখ ফরিদ প্রধান, সাংগঠনিক সম্পাদক আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ,নারান্দিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিন, জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান হাজী আলী আশ্রাফ, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির মুন্সি, বন ও পরিবেশ সম্পাদক মামুনুর রশিদ,ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মোসলেম মিয়া, শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদ সিকদার, তিতাস উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মাফুজ সিকদার, সাধারণ সম্পাদক মাহাবুব আলম রিপন, তাতীলীগের সভাপতি রেজাউল ইসলাম মোল্লা, ছাত্রলীগ নেতা কামরুল হাসান তুষার ও রুবেলসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net