1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটিরাঙায় দু:স্থ পরিবারের পাশে দাঁড়ালো পলাশপুর বিজিবি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

মাটিরাঙায় দু:স্থ পরিবারের পাশে দাঁড়ালো পলাশপুর বিজিবি

আবদুল আলী, গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ জুন, ২০২১
  • ৩২৮ বার

মাটিরাঙার আমতলী ইউনিয়নের করল্যাছড়ির বাসিন্দা স্বপন চন্দ্র শীলের বিবাহযোগ্য মেয়ের বিয়ের আয়োজনে পরিবারটির পাশে দাঁড়িয়েছে পলাশপুর জোন অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি।

জানা গেছে, করল্যাছড়ির বাসিন্দা দু:স্থ অসহায় স্বপন চন্দ্র শীলের বিবাহযোগ্য মেয়ের বিয়েরর দিনক্ষন চুড়ান্ত হলেও অার্থিক সঙ্কটে পড়ে পরিবারটি। এমন খবরে ওই দু:স্থ ও অসহায় পরিবারটির পাশে দাঁড়ায় বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি।

বুধবার (২ জুন) সকালের সকালে ৪০, বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির পলাশপুর জোন সদরে স্বপন চন্দ্র শীলের হাতে বিবাহের অনুষ্ঠান আয়োজনে নগদ আর্থিক সহায়তা তুলে দেন পলাশপুর জোন অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি। এসময় পলাশপুর জোনের উপ-অধিনায়ক প্রমুখ উপস্থিত ছিলেন।

নগদ আর্থিক সহায়তা প্রদান শেষে পলাশপুর জোন অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ সালাহ উদ্দিন নয়ন, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষার পাসাপাশি বিজিবি সবসময়ই দু:স্থ ও অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। তারই ধারাবাহিকতায় মেয়ের বিয়ের অনুষ্ঠান আয়োজনে স্বপন চন্দ্র শীলের পরিবারের পাশে দাড়িয়েছে। ভবিষ্যতেও এ তৎপরতা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net