1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মির্জাকে সরাতে "সংগ্রাম কমিটি" গঠনের ঘোষণা দিয়েছে ভাগিনা মাহবুব রশীদ মঞ্জু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন  

মির্জাকে সরাতে “সংগ্রাম কমিটি” গঠনের ঘোষণা দিয়েছে ভাগিনা মাহবুব রশীদ মঞ্জু

শাহাদাত হোসেন রাসেল, কোম্পানীগঞ্জ(নোয়াখালী) প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩৬৩ বার

বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে অভিযোগ এনে তাকে প্রতিহত করতে “সংগ্রাম কমিটি” গঠনের ঘোষণা দিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মুখপাত্র ও সেতু মন্ত্রী ওবায়দুল কদের এবং মির্জার আপন ভাগ্নে মাহবুবুর রশীদ মঞ্জু।

১৫ই জুন (মঙ্গলবার) রাত ১০ টায় ফেইসবুক স্টাটাসে মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।

স্টাটাসে তিনি কোম্পানীগঞ্জের সকল ইউনিয়ন আওয়ামীলীগ নেতাদের প্রতি আব্দুল কাদের মির্জার সব অনিয়ম, দুর্নীতি ও অপরাধমূলক কর্মকান্ড থেকে মুক্তির জন্য “সংগ্রাম কমিটি” গঠনের অনুরোধ করেন।

আগামী ১৭ই জুন (বৃহস্পতিবার) এর মধ্যে “সংগ্রাম কমিটি” গঠন করে উপজেলা আওয়ামীলীগ সভাপতির কাছে জমা দিতে বলেন। তিনি বলেন, প্রত্যেক ইউনিয়ন কমিটির সর্বনিম্ন সদস্য সংখা হবে ১০০ জন। পঞ্চাশোর্ধ্ব এবং ১৮ বছরের নিচে কোনো নেতা কর্মীকে এই কমিটিতে রাখা যাবে না।
তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মুখপাত্র মাহবুব রশীদ মঞ্জু বলেন, কাদের মির্জাকে দল থেকে স্থায়ী বহিষ্কার ও গ্রেফতার করে আইনের আওতায় আনা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আন্দোলন অব্যাহত থাকবে। পাশাপাশি সংগ্রাম কমিটি গঠনের কাজ বুধবার থেকে শুরু করা হবে।

প্রসঙ্গত, গত পাঁচ মাস ধরে কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে সংঘাত লেগেই আছে। যার ফলশ্রুতিতে এলাকায় অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। দু পক্ষের সংঘাতের জেরে উপজেলায় ইতিমধ্যে একজন স্থানীয় সাংবাদিকসহ দুজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অর্ধশতের ও বেশী নেতা কর্মী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net