1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শাহ মোহছেন আউলিয়া (রঃ) এর ৪৫৬ তম ওরশ মোবারক অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
উত্তরা প্রেস ক্লাবে কানাডা বিএনপি সাধারণ সম্পাদকের পরিদর্শন ও মরহুম সাকিবুল হাসানের পরিবারকে অনুদান ঘোষনা সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্যাফে জলতরঙ্গে দোয়া মাহফিল মাগুরায় পাটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার! স্বামী আহত কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত  মাগুরায় শ্রীমতি ইন্দিরা গান্ধী মা ও শিশু রেডক্রিসেন্ট হাসপাতালে রি-এজেন্ট প্রদান নানা আয়োজনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির সন্মেলন অনুষ্ঠিত হয়েছে ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জাতীয় সাংবাদিক সংস্থার ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ মাগুরায় খামারপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

শাহ মোহছেন আউলিয়া (রঃ) এর ৪৫৬ তম ওরশ মোবারক অনুষ্ঠিত

বদরুল হক (আনোয়ারা),চট্টগ্রামঃ-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৪৩০ বার

করোনাভাইরাসের কারণে স্বাস্থ্য ঝুঁকিকে অগ্রাধিকার দিয়ে সীমিত পরিসরে প্রতি বছরের ন্যায় এই বছরও বার আউলিয়ার অন্যতম সম্রাট চট্টগ্রামের আনোয়ারার আধ্যাত্বিক হযরত শাহ্ মোহছেন আউলিয়া (র.) এর ৪৫৬ তম ওরশ শরীফ অনুষ্ঠিত হচ্ছে।রবিবার (২০-জুন) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী রুস্তমহাট এলাকায় অবস্থিত হযরত শাহ মোহছেন আউলিয়া(রাঃ) এর মাজার প্রাঙ্গনে এই ওরশ অনুষ্ঠিত হয়।

সরজমিনে দেখা যায়,মোহছেন আউলিয়া (রাঃ) এর ওরশকে ঘিরে সকাল থেকে মাজার পরিচালনা কমিটি ছাড়াও উপজেলার ১১ ইউনিয়নের বিভিন্ন সামাজিক, ধর্মীয় সংগঠন ও ভক্তরা কোরআন খাতম, মিলাদ মাহফিল ও তবারুক বিতরণের মধ্য দিয়ে ওরশের কর্মসূচি পালন করছে। ওরশ শরীফ এর কর্মসূচীর বিষয়ে রগাহ পালা কমিটির মোতোয়াল্লি ফজলুল করিম বলেন,প্রতিবছর ব্যাপক আয়োজনে আজকের দিনে হযরত শাহ মোহছেন আউলিয়া(রাহঃ) বার্ষিক ওরশ শরীফ পালন করে আসলেও করোনা পরিস্থিতির কারণে গতবছরের ন্যায় এই বছরেও তেমন কোনো বড় ধরনের আয়োজন করা হয়নি। তবে ভক্তরা স্বাস্থবিধি মেনে নিজ নিজ ায়িত্বে জিয়ারত,খতমে কোরআন ও মিলাদ মাহফিল করে ওরশ পালন করতেছেন।

ওরশের বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর বলেন,সরকারি বিধি নিষেধ এর কারণে গণজমায়েত করে ওরশ পালনের কোন অনুমতি দেওয়া হয়নি। এর পর ও ূর-ূরান্ত থেকে ভক্তরা এসে জিয়ারত , সহ নানা আয়োজন করলে এখানে কিছু করার নাই।

উল্লেখ্য যে,মোহছেন আউলিয়া (রহ.) ৮৮৬ হিজরী ৭২ বাংলা ১৪৬৬ সনে ১২ রবিউল আউয়াল জন্ম গ্রহণ করেন। এবং তার মামা হযরত বদর আউলিয়া এর সাথে হযরত সর্বপ্রথম চট্টগ্রামে আগমন করেন। পরিশেষে ৯৮৫ হিজরি মুতাবেক ১৫৬৫ ইংরেজি,৯৭১ বাংলা ৬ আষাঢ় চট্টগ্রামে তিনি ইন্তেকাল করেন। তার মরদেহ প্রথমে আনোয়ারা উপজেলার ঝিউরী সঙ্খ নদীর পাশে কবর দেওয়া হলে পরবর্তীতে নদী ভাঙ্গনের ফলে উপজেলার বটতলী ইউনিয়নের রুস্তম হাট এলাকায় স্থানান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net