1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে নারীর গলাকাটা লাশ উদ্ধারঃ পুলিশী হেফাজতে স্বামী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

শ্রীনগরে নারীর গলাকাটা লাশ উদ্ধারঃ পুলিশী হেফাজতে স্বামী

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩৬০ বার

শ্রীনগরে আড়িয়ল বিল থেকে গলাকাটা লাশ উদ্ধার করেছে
পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার
বালাসুর বানিয়াবাড়ি এলাকার বাঘাডাঙ্গার একটি পুকুর
থেকেরুভাসমান অবস্থায় পুলিশ পারভীন আক্তার (৩৫) নামে ওই
নারীর লাশ উদ্ধার করে। এঘটনায় পুলিশ পারভীন আক্তারের স্বামী
অহিদ মুন্সী (৩৮) কে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে
নিয়েছে।

অহিদ আকনের পরিবারের দাবী, জমি নিয়ে বিরোধের জের ধরে
পারভীন আক্তার ও তার স্বামী অহিদ মুন্সীকে বুধবার রাতে বাসা
থেকে তুলে নেয় দুর্বৃত্তরা। পরে ২ কিলোমিটার দুরে স্ত্রীকে
গলা কেটে হত্যা করে এবং সেখান থেকে স্বামী পালিয়ে
আসে। রাত ৪ টা’র দিকে উত্তর বালাশুর এলাকা থেকে অসংলগ্ন
অবস্থায় স্বামী অহিদ মুন্সীকে এলাকাবাসী উদ্ধার করে। পরে
খোজাখুজি করে সকালে পারভীন আক্তারের লাশ আড়িয়ল বিল
এলাকায় পাওয়া যায়। পুলিশ লাশের কাছ থেকে ২০ ফুট দুরে
স্বামী-স্ত্রীর মোবাইল ফোন সেট উদ্ধার করেছে।

পারভীন আক্তার ও অহিদ মুন্সী দম্পতির সম্পা(১৬), মিম(৮),
জান্নাত(৪) নামে ৩ মেয়ে ও ইয়াসিন (১২) নামে ১ ছেলে
রয়েছে। তাদের বড় মেয়ে সম্পার গত শুক্রবার বিয়ে হয়। অহিদ
আকনের ফুফাত ভাই আলামিন জানান, রবিবার দিন সম্পার শশুর
বাড়ির লোকজনের সামনে প্রতিপক্ষ রাজা মিয়ার হয়ে ওই
এলাকার জনি, অপু,আরিফ সহ বেশ কয়েকজন বাড়িতে এসেঅহিদ মুন্সীকে মারধর করে। স্থানীয়রা জানায় ওই সম্পত্তির উপর
রাজা মিয়ার সিন্ডিকেটের বাইরে আরেকটি সিন্ডিকেট
অহিদ মুন্সীর হয়ে কাজ করছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ হেদায়েতুল ইসলাম ভূঞা
জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকান্ডের শিকার
গৃহবধুর স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর সাথে
জড়িত প্রকৃত অপরাধীদের সনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিক
তদন্ত শেষে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net