1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কর্ণফুলী নদীর পাড়ের ভূমি কেন লিজ দিচ্ছে তা জানতে চেয়েছেন মন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা

কর্ণফুলী নদীর পাড়ের ভূমি কেন লিজ দিচ্ছে তা জানতে চেয়েছেন মন্ত্রী

এম আর আমিন, চট্টগ্রাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ২৪৯ বার

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন, কর্ণফুলী নদীর নাব্যতা বৃদ্ধি, দখল দূষণ রোধে গৃহীত কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় কর্ণফুলী নদী দশবছর পর পর কেন ড্রেজিং হয় না। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো.তাজুল ইসলাম।এ প্রশ্ন রাখেন সংশ্লিষ্টদের কাছে।

আজ ২৬ জুন চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত সভায় মন্ত্রী বলেন, কর্ণফুলী নদী এখন ড্রেজিং করাও সম্ভব হচ্ছে না। নদীর পাড়ে শিল্পকারখানা গড়ে ওঠায় এ সমস্যার সৃষ্টি।

চট্টগ্রাম বন্দর নদীর পাড়ের ভূমি কেন শিল্প-কারখানাকে লিজ দিচ্ছে তা জানতে চান মন্ত্রী। চট্টগ্রামের চলমান প্রকল্প নিয়ে তিনি বলেন, এমন কোনও অবকাঠামো তৈরি করা যাবে না যাতে সুফলের চেয়ে কুফল বেশি হয়।

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনসহ চাক্তাই খালে নির্মিতব্য স্লুইচ গেটের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন গত ২৫ জুন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় মন্ত্রী তাজুল ইসলাম।

কাজের অগ্রগতি দেখে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী তাজুল ইসলাম। এসময় তিনি স্লুইচ গেটের আকার নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, এত ছোট স্লুইচ গেইট দিয়ে পানি কিভাবে সরবে। কত মিটার পানি স্লুইচ গেইট দিয়ে যেতে পারবে? এমনটা হলে এ শহর জলাবদ্ধতার মধ্যেই পড়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক লে. কর্নেল শাহ্ আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net