1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঙ্গড্ডায় ময়লার দুর্গন্ধে নাকাল মুসল্লিদের, দেখার কেউ নেই - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা

বাঙ্গড্ডায় ময়লার দুর্গন্ধে নাকাল মুসল্লিদের, দেখার কেউ নেই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৩২৭ বার

এরশাদ উল্লাহ সোহেল, নাঙ্গলকোট, কুমিল্লা:
কুমিল্লা নাংগলকোটের বাঙ্গড্ডা বাজারের বড় মসজিদের সামনের পুকুরে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলায় পুকুরটি কার্যত ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।

ময়লার দুর্গন্ধে চরম অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হওয়ায় মুসল্লিদের নামাজ পড়াই কষ্টকর হয়ে পড়ছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মসজিদ লাগোয়া পুকুরটিতে দীর্ঘদিন ধরেই ময়লা আবর্জনা ফেলছেন বাজারের কিছু ব্যবসায়ী। পুকুরে পেলা হচ্ছে অপচনশীল প্লাস্টিকের বোতল, পলিথিন ব্যাগ, মেডিক্যাল বর্জ্যসহ বিভিন্ন আবর্জনা।

আবর্জনার স্তূপ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, সৃষ্টি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ, যার ফলে মুসল্লীদের নামাজ পড়াই দুষ্কর হয়ে পড়েছে।

এলাকাবাসীরা আরও জানান, স্থানীয় প্রতিনিধিদের লিখিতভাবে জানানো হলেও কোনো সুরাহা কাজের কাজ কিছুই হয়নি। এই দেখে মনে হচ্ছে দেখার কেউ নেই।

মুসল্লিদের দাবি, বাঁচুক পুকুর, বাঁচুক পরিবেশ। জঞ্জালপূর্ণ পুকুরকে তার আগের চেহারায় ফিরিয়ে দিতে যথাযথ পদক্ষেপ নিক স্থানীয় প্রশাসন।

তারা আরও অভিযোগ করে, মসজিদের টয়লেটও ব্যবহারের অনুপযোগী। পুকুর ও টয়লেটগুলোকে খুব দ্রুত মানুষের ব্যবহার উপযোগী করে দেওয়ার।
প্রকাশ থাকে যে, দক্ষিণ কুমিল্লার প্রাচীনতম ব্যবসায়িক কেন্দ্র এই বাজার হওয়ার পরও এখানে নেই কোনো পাবলিক টয়লেট।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net