1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
একাধিক হত্যা মামলার আসামী সোমেদ আলী গ্রেপ্তার করেছে র‌্যাব ১১ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি

একাধিক হত্যা মামলার আসামী সোমেদ আলী গ্রেপ্তার করেছে র‌্যাব ১১

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৪১৯ বার

নরসিংদীর রায়পুরার চরাঞ্চল নিলক্ষা ইউনিয়নের টেঁটাযুদ্ধের অন্যতম হোতা ও একাধিক হত্যা মামলার আসামী সোমেদ আলী (৫২) কে গ্রেপ্তার করেছে র‌্যাব ১১। রোববার (২০ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব ১১ নরসিংদী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মো. তৌহিদুল মবিন খান। এর আগে শনিবার (১৯ জুন) দুপুরে নিলক্ষা ইউনিয়নের আতশ আলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সুমেদ আলী রায়পুরা থানার নিলক্ষা ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত মন্নর আলীর ছেলে।

র‌্যাব জানায়, সুমেদ আলী রায়পুরার চর এলাকার লাঠিয়াল বাহিনীর প্রধান। নিলক্ষা ইউনিয়নসহ চরাঞ্চলীয় এলাকায় সংঘটিত প্রায় সব টেঁটযুদ্ধে নেতৃৃত্ব দিতো এই সুমেদ আলী। এছাড়াও সে জোরপূর্বক চর দখল ও সাধারণ গ্রামবাসীদের সংঘাতে জড়াতে বাধ্য করে আসছিল। তার বিরুদ্ধে রায়পুরা থানায় করা বিভিন্ন মামলার এজাহার থেকে জানা যায়, সে সক্রিয়ভাবে বিভিন্ন হত্যাকান্ডের সাথে জড়িত ছিল। টেঁটাযুদ্ধ, হত্যা, চাঁদাবাজির মাধ্যমে এলাকায় সে দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে জনমনে ভীতি সঞ্চার করে আসছে। তার নামে রায়পুরা থানায় একাধিক হত্যা মামলাসহ ১০ (টি) মামলা রয়েছে এবং ০৬ (ছয়)টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন গোয়েন্দা নজরদারীর মাধ্যমে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি চৌকশদল সুমেদ আলীকে গ্রেপ্তার করে। এসময় তার নিকট থেকে নগদ ১৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে রায়পুরা থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net