1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাতার প্রবাসী ক্যান্সার আক্রান্ত ইস্কান্দার আলী আর নেই - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

কাতার প্রবাসী ক্যান্সার আক্রান্ত ইস্কান্দার আলী আর নেই

কাতার প্রতিনিধিঃমোঃ আরাফাত হোসাইন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৫৯৭ বার

কাতারে হামাদ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চট্টগ্রাম রাউজানের ক্যান্সার আক্রান্ত প্রবাসী মো. ইস্কান্দার আলী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না রাজিউন)। গতকাল সোমবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২, তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন।

ইস্কান্দার আলীর মরদেহ দ্রুত দেশে প্রেরণ ও তার পরিবারকে এক কালীন আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন কাতার চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ নূর।

তিনি জানান, নিজ মাতৃভূমির জন্য মৃত্যুর আগে আকুতি জানিয়েছিলেন যেন তাকে দেশে যেতে সুযোগ দেওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাতে সায় দেননি। আল্লাহর নিয়তি সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কাতারে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে খুব শীঘ্রই বাংলাদেশে মরদেহ পাঠানোর সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মুস্তাফিজুর রহমান। সেই সাথে দেশে মরদেহ দাফন বাবদ বিমানবন্দর থেকে ৩৫ হাজার টাকা ও পরিবারের আর্থিক সহায়তা ৩ লক্ষ টাকা দিবে প্রবাসী কল্যাণ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net