1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাতারে জিটিভির বর্ষপূর্তি উদযাপন করেছে জিটিভি দর্শক ফোরাম কাতার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ

কাতারে জিটিভির বর্ষপূর্তি উদযাপন করেছে জিটিভি দর্শক ফোরাম কাতার

কাতার প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৬১১ বার

মোঃ আরাফাত হোসেন বাংলাদেশের স্বনামধন্য স্যাটালাইট চ্যানেল জিটিভি ৯ পেরিয়ে ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে জিটিভি দর্শক ফোরাম কাতার।

বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহার একটি হোটেলে জিটিভি দর্শক ফোরামের সভাপতি মাহামুদুল হাসান এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এম নাসির উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি কাতার বিসিকিউ এর সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকনদ।

বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযুদ্ধা ওমর ফারুক চৌধুরী, কাতার বাংলা প্রেসক্লাব এর উপদেষ্টা কলামিস্ট নুর মোহাম্মদ নুর, সভাপতি ইএম আকাশ, সিনিয়র সহসভাপতি গোলাম মাওলা হাজারী, সধারণ সম্পাদক আকবর হোসেন বাচ্চু, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশ কাতার এর সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়া, কমিউনিটি নেতা ইউসুফ শিকদার, সৈয়দ আনা মিয়া, এম এম নুরু, কামাল উদ্দিন মেম্বার, জিটিভি দর্শক ফোরামের সিনিয়র সহসভাপতি সাইদুল ইসলাম, নাইমুল ইসলাম, সাধারণ সম্পাদক পিংকু চৌধুরী রিশু, সহসাধারণ সম্পাদক রুহুল আমিন, সমাজ কল্যাণ সম্পাদক তৌহিদ রনি, ক্রীড়া সম্পাদক জহিরুল ইসলাম।

বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আক্তার, সাংবাদিক আহসান উল্যাহ সজিব, সেলিম সরকার সহ আরও অনেকে।

কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠান এর শুভসূচনা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, কণ্ঠশিল্পী অঞ্জু বিশ্বাস পাল, সৌম্যা শিকদার ও বৈশাখী শিল্পী গোষ্ঠী। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net