1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
থানার সামনে থেকে ইয়াবাসহ নারী আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

থানার সামনে থেকে ইয়াবাসহ নারী আটক

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৩৮৪ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে সোমবার (১৪ জুন) দুপুরে থানার সামনে থেকে ২০০ পিস ইয়াবাসহ মোসা: পাখি আক্তার (৩২) নামে একটি নারীকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। আটককৃত পাখি আক্তার উপজেলার কালিকাপুর ইউনিয়নের দূর্গাপুর (ছুফুয়া) গ্রামের মো: বিল্লাল মিয়ার স্ত্রী।

থানা সূত্রে জানা গেছে, রোববার (১৩ জুন) গোপন সংবাদের ভিত্তিতে মোসা: পাখি আক্তারের স্বামী মো: বিল্লাল মিয়াকে (৪০) ৫ কেজি গাঁজা সহ আটক করে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি আভিযানিক দল। সোমবার সকালে বিল্লাল মিয়াকে আসামী করে মাদক আইনে মামলা দায়ের শেষে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলাকালীন সময়ে আসামী বিল্লালের স্ত্রী পাখি আক্তার তার সাথে দেখা করতে থানায় আসে। এসময় বিল্লাল মিয়ার জন্য নিয়ে আসা কাপড়-চোপড়ের ব্যাগ তল্লাশী করে ২০০ পিস ইয়াবা সহ পাখি আক্তারকে আটক করে পুলিশ। পরে মাদক আইনে মামলা দায়ের শেষে স্বামী-স্ত্রী দু’জনকেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

এবিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা বলেন, “৫ কেজি গাঁজা সহ আটক বিল্লাল নামের এক আসামীকে দেখতে আসা তার স্ত্রীর গতিবিধি সন্দেহ হলে ব্যাগ তল্লাশী করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত নারীর নাম পাখি আক্তার। পরে তাদেরকে সকল প্রক্রিয়া শেষে জেলহাজতে প্রেরণ করা হয়”।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net