1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাদ্রাসার ছাত্রের মৃত্যু নিয়ে এলাকায় গুনজন সৃষ্টি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬ ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা পেলেন ১২শ’ মানুষ কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী

মাদ্রাসার ছাত্রের মৃত্যু নিয়ে এলাকায় গুনজন সৃষ্টি

এম,এ মান্নান কুমিল্লা, বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৪৩৫ বার

কুমিল্লা লাকসামে রিফাত (১৫) নামে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। কারও কারও ধারণা রিফাত
অভিমান করে আত্মহত্যা করেছে , নাকি স্ট্রোক করে মারা গেছে এ মৃত্যু নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৫ জুন ) দুপুরে উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নে তাঁতীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে সন্ধায় ঘটনার স্হলে আসেন লাকসাম থানার ওসি তদন্ত মাসুদ খান ও পুলিশের সদস্যরা প্রাথমিক তদন্ত করে রিফাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে।

নিহত রিফাত বড়বাম মাদ্রাসার ৮ ম শ্রেণির ছাত্র সে লাকসাম পূর্ব ইউনিয়নের তাঁতিপাড় গ্রামের আবদুর সোবহানের ছেলে।তার
বড় ভাই লিটন থাকেন প্রবাসে মা রুপিয়া বেগম সে একজ গৃহিণী।

স্থানীয়রা জানায়, উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নে তাঁতীপাড়া গ্রামের আবদুর সোবহানের ছেলে রিফাত মঙ্গলবার দুপুরে পরিবারের সঙ্গে খাওয়া-দাওয়া শেষ করে তার নিজ ঘরে যায়। কিছুক্ষন পর রিফাতকে ডাকতে গেলে পরিবারের স্বজনরা দেখতে পায় রিফাত খাটের পাশে পড়ে আছে। তার সাড়া শব্দ না পেরে স্বজনরা স্হানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মাদ্রাসার ছাত্রের মৃত্যুর খবর দস্থানীয় এলাকায় ছড়িয়ে পড়লে ওই বাড়ীতে ভীড় করেনন এলাকসাবাসী। এলাকার কারও কারও ধারণা রিফাত স্ট্রোক করে মারা গেছে আবার কেউ কেউ ধারণা করে বলছে বাবা-মার সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে রিফাত। কিন্ত রিফাতের বাবা-মা বলেছেন স্বাভাবিক ভাবে রিফাতের মৃত্যু হয়েছে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন ভুইয়া বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে
কি কারনে রিফাতের মৃত হয়েছে রিপোর্ট আসলে বলা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net