1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোবাইল না পেয়ে তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাড়ৈখালিতে এতিম শিশুদের ওপর নির্যাতন: মিষ্টি জামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

মোবাইল না পেয়ে তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

এম,এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৪০৩ বার

কুমিল্লা লাকসামে মোবাইল ফোন কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জয় চন্দ্র দাস (১৮) নামে এক তরুণ।

রবিবার (৬ জুন ) গভীর রাতে দিকে উপজেলার মুদাফরগুন্জ দঃ ইউনিয়নের শ্রীয়াং দাস পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে।
নিহত জয় চন্দ্র দাস একজন দিনমজুর সে ওই গ্রামের মৃত অধীর চন্দ্র দাসের ছেলে।তার
বড় ভাই অজয় চন্দ্র দাস পেশায় সেলুন দোকানদার ছিলেন বলে জানা গেছে। মা ভুলু রানী দাস সে একজ গৃহিণী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরেই জয় চন্দ্র দাস তার মায়ের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনে দেওয়ার বায়না ধরে। কিন্তু সংসারে অভাব অনটন থাকায় ছেলেকে মোবাইল কিনে দিতে পারেনি মা ভোলুরানী দাস ও বড় ভাই।পরিবারে সাথে অভিমান করে রবিবার রাতে ঘরের পাশে পকুরের ভিতর গাছের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলে পড়ে। সোমবার সকালে জয় চন্দ্র দাসকে ঝুলন্ত অবস্থায় দেখে বাড়ীর স্বজনরা চিৎকার করলে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেয়।

পরিবার সূত্রে জানা গেছে, মোবাইল ফোন না পাওয়ার অভিমানে আত্মহত্যা করেছে জয় চন্দ্র দাস। স্থানীয়রা আরও জানান, এলাকায় শিক্ষার্থী এবং শিশু কিশোররা মোবাইলে ভিডিও গেমস খেলায় ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়েছে। এ কারণে আজকের এই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে বলে তারা মনে করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে সোমবার বিকালে লাকসাম থানার ওসি মো. মেজবাহ উদ্দিন ভুইয়া শ্যামল বাংলাকে বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net