1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনার ঝুঁকি কমাতে হলে সরকারকে ৮০% জনসাধারণকে টিকার আওতায় আনতে হবে – ডা. শাহাদাত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী?

করোনার ঝুঁকি কমাতে হলে সরকারকে ৮০% জনসাধারণকে টিকার আওতায় আনতে হবে – ডা. শাহাদাত

মুজিব উল্ল্যাহ্ তুষার ::
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৪৩৯ বার

চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, করোনার ঝুঁকি কমাতে হলে সরকারকে ৮০% জনসাধারণকে টিকার আওতায় আনতে হবে। দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় একটি দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয় পরিণত হয়েছে। দেশের এই করোনাকালীন দুর্যোগ পরিস্থিতিতে সরকারি হাসপাতালগুলোতে ঢেলে সাজানো দরকার। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি ও অপরিপক্কতার কারণেই আজ এই বেহাল দশা সৃষ্টি হচ্ছে। দেশের হাসপাতালগুলোর এখন করোনা আক্রান্ত রোগী কানায় কানায় পরিপূর্ণ। সিট এর অভাবে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছোটাছুটি করছে রোগী। এমতঅবস্থায় সরকারি ও বেসরকারি উদ্যোগে করোনা রোগীদের জন্য ফিল হাসপাতাল তৈরি করা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে।
ডা.শাহাদাত হোসেন আরো বলেন, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে যেহেতু লকডাউন শীতল করা হয়েছে। সে ক্ষেত্রে ঘর থেকে বের হলেই স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সকলকে মাস্ক পরিধান করার আহ্বান জানান।
তিনি গতকাল সকালে সিআরবি এলাকায় অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ কালে এ কথা বলেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন,দেশে এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ভোটারবিহীন এই কর্তৃত্ববাদী সরকার এখন জনগণের সকল অধিকার হরণ করছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ হাহাকার করছে। বাজার মনিটরিংয়ে সরকারের কোন নিয়ন্ত্রণ নেই। সিন্ডিকেট ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম, চকবাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক নূর হোসেন, যুগ্ম সম্পাদক বেলায় প্রমুখ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net