1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কেন্দ্রীয় ছাত্রদল সম্পাদকের বিরুদ্ধে নিজ এলাকায় মামলা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি

কেন্দ্রীয় ছাত্রদল সম্পাদকের বিরুদ্ধে নিজ এলাকায় মামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৫৮৫ বার

নরসিংদীর রায়পুরায় নিজ এলাকায় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) আব্বাস আলী ওরফে নাহিদ নামের পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাদি হয়ে রায়পুরা থানায় এই মামলা করেছে।

উল্লেখ্য, ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের বাড়ি রায়পুরার পৌর এলাকার হাসেন আলী মোড়ে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত প্রায় তিন মাস আগে নরসিংদী জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে তৃণমূলের যোগ্য ছাত্রনেতাদের বঞ্চিত করে হত্যা মামলার আসামীসহ বিতর্কিতদের স্থান দেওয়া হয়। ওই কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছিলো। এতে ক্ষুব্ধ হয়ে তৃণমূলের বঞ্চিত ছাত্রনেতারা ছাত্রদল সাধারণ সম্পাদক শ্যামলকে নরসিংদী জেলায় অবাঞ্ছিত ঘোষণা করে। এতে শ্যামল ও তার অনুসারীরা ক্ষুব্ধ হয়। অন্যদের মত নাহিদও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে শ্যামলের সমালোচনা করে বেশ কিছু পোস্ট দেয়। এর জের ধরে বিভিন্ন সময় শ্যামল ও তার অনুসারীরা তাকে হুমকি দিয়েছে।

মামলার বাদি ও পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী নাহিদ জানান, গত ২৮ জুন বিকেলে ছোট বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে নবীয়াবাদ মোড় পৌঁছলে শাওন, আবদুল্লাহ, রুবেল ও শাহ পরাণ তার পথরোধ করে। তখন রাফসান শাওন শ্যামলকে লাউড স্পিকারে কল দেয়। শ্যামলের হুকুমেই তাকে মারধর করে তারা। রক্তাক্ত ও গুরুতর জখম করে ফেলে রেখে যায়। যাওয়ার সময় তার কাছে থাকা ৭৮ হাজার ৫০০ টাকা নিয়ে যায়।

ঘটনার পরপর স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে নরসিংদী সদর হাসপাতাল ভর্তি হয়। ১০ দিন চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ হওয়ার পর রায়পুরা থানায় এসে ওই পাঁচ জনের বিরুদ্ধে মামলা করে সে।

মামলার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আজ সকালে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ৫ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলার এজাহারে বাদিকে মারধর ও ৭৮ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net