1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে দ্রুতগামী মাইক্রোবাস চাপায় বৃদ্ধ নিহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬ 

খুটাখালীতে দ্রুতগামী মাইক্রোবাস চাপায় বৃদ্ধ নিহত

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৪৬৬ বার

ঈদুল আজহার দিন সকালে বাজার থেকে সদাই করে ঘরে ফেরার পথে দ্রুতগামী মাইক্রোবাস চাপায় বশির আহমদ(৫০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।

বশির চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মধ্যম গর্জনতলী গ্রামের মৃত পেটান আলীর পুত্র। পেশায় তিনি দিন মজুর বলে জানা গেছে।

বুধবার (২১ জুলাই) সকাল পৌনে সাতটার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী উচ্চ বিদ্যালয়ের সামনে ঘটে এ দুর্ঘটনা।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ঈদের দিন সকালে সদাই করতে বশির খুটাখালী বাজারে গিয়েছিলেন। এসময় বাজার সদাই করে বাড়ী ফেরার পথে খুটাখালী উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে কক্সবাজারমুখী দ্রুতগামী মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় তিনি ঘটনাস্থলে মারা যান।

স্থানীয় ওয়ার্ড মেম্বার অলি আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net