1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে প্রত্যন্ত পাহাড়ী অঞ্চলের যুবক ছেলে-মেয়েদের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

গুইমারাতে প্রত্যন্ত পাহাড়ী অঞ্চলের যুবক ছেলে-মেয়েদের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার

আবদুল আলী, গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৫২০ বার

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ২৪ পদাতিক ডিভিশনের, গুইমারা রিজিয়ন কর্তৃক প্রত্যন্ত অঞ্চলের এক শত যুবক ছেলে-মেয়েদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন ২৪ আর্টিলারি ব্রিগেড এবং রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি,। ২০ জুলাই সকালে জালিয়াপাড়াসহ গুইমারা রিজিয়ন এলাকায় ঈদ উপহার প্রদান করেন তিনি। এ সময় রিজিয়ন কমান্ডার মহোদয় আগত যুবক ছেলে-মেয়েদের উদ্দেশ্য বলেন, ‘‘যুব সমাজ যে কোন জাতির চালিকা শক্তি, যুব সমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভূদ্ধ হয়ে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত হবে। রিজিয়ন কমান্ডার বলেন, করোনা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই চিকিৎসা, খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, ২৪ পদাতিক ডিভিশনের নির্দেশনায়, গুইমারা রিজিয়ন, এই অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনা মহামারী মোকাবেলাসহ, পাহাড়ের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা বিভিন্ন সেবামুলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে পাহাড়ি-বাঙ্গালী জনগোষ্ঠীকে সেবা প্রদান করে যাচ্ছে। তিনি বলেন, গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে কোরবানী প্রদানে অসামর্থ মুসলিম জনগোষ্ঠির মাঝে পবিত্র ঈদ-উল আযহার দিন ০৭টি গরুর মাংস বিতরন করা হবে। শান্তি সম্প্রীতি বজায় থাকলে এ এলাকায় আরো উন্নয়ন হবে। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় স্ব স্ব অবস্থান থেকে সেনাবাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান। এসময় রিজিয়ন কমান্ডার সকলকে ঈদ-উল-আযহা এর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে করোনাকালীন সময়ে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

বস্ত্র সামগ্রী বিতরণ কালে গুইমারা রিজিয়ন স্টাফ অফিসার মেজর মো: তাজুল ইসলাম, পিএসসি, ক্যাপ্টেন মোহাম্মদ ইমরান হোসেনসহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net