ঢাকা   ০৪:২৫:২১ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা

চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি বসতঘর পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৪৪৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুইটি বসতঘর ও একটি রান্না ঘর পুড়ে ছাই হয়েছে। এতে ঘরে থাকা প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়াসহ প্রায় ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার ঘোলপাশা ইউনিয়নের কোমাল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কোমাল্লা গ্রামের প্রবাসী সাইদুল ইসলাম সুমন ও জাহিদুল ইসলাম আজাদ বসতঘরে তালা লাগিয়ে বেড়াতে শ্বশুড় বাড়িতে যায়। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় কে বা কারা তাদের ঘরে আগুন লাগিয়ে দেয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় সুমন ও আজাদের দুইটি বসতঘর ও একটি রান্না ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ঘরে থাকা ফ্রিজ, সুকেস, আলমিরা, সেলাই মেশিন, পাসপোর্ট, ভিসা, শিক্ষাগত সার্টিফিকেট ও জমির দলিলপত্রসহ প্রায় ২০ লাখ টাকা মূল্যের মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনে অন্যান্য স্থাপনাগুলো রক্ষা করে। পরদিন সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি