1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন ডিসি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

তিতাসে প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন ডিসি

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৪২৮ বার

দেশের বিভিন্ন জায়গায় মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহ ও ভূমিহীন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া ঘর ভেঙে যাওয়া কিংবা ফাটল ধরার ঘটনায় এবার কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তিতাস উপজেলায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন।

সোমবার সকালে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি এলাকায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে তিনি গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহ ও ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্প একটি নজিরবিহীন মানবিক উদ্যোগ হিসেবে বিশ্বব্যাপী যখন প্রশংসিত হচ্ছে; তখন একটি বিরোধী গোষ্ঠী সেই উদ্যোগকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত আছে। শত-সহস্র নির্মিত ঘরের মধ্যে ১% হয়তো নানা কারণে নষ্ট হতে পারে; তবে ৯৯% ঘরে কোনো সমস্যা দেখছি না। যারা এই অপপ্রচার চালাচ্ছে তারা প্রধানমন্ত্রীর উপহার গৃহনির্মাণ কাজের অগ্রগতিকে পেছানোর জন্য করছে। এছাড়াও তিনি আরো বলেন, তিতাসে আমি সব কয়টি কাজ ঘুরে দেখেছি এ আশ্রয়ন কেন্দ্র নির্মান কাজে কোন অনিয়ম হয়নি, প্রকল্পের উত্তর দিকে গোমতি নদীর পাশে ভারী বর্ষনের কারনে কিছু মাটি সরে গিয়ে প্রাকৃতিক কারনে দুইটি পাকা ঘরের ফাটল দেখা দিয়েছে যাহা ইতিমধ্যেই মেরামত করা হয়েছে। এ সময় তিনি ওই এলাকার দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম আবু নওশাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী, সাধারন সম্পাদক মোঃ মহসীন ভূইঁয়া, বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরনবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসানুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ ওহাইদুর রহমান, কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুল্লাহ বাহার, সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net