1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীর দেওয়া উপহার লাকসামে দুই হাজার পরিবার পেলেন খাদ্য সামগ্রী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

প্রধানমন্ত্রীর দেওয়া উপহার লাকসামে দুই হাজার পরিবার পেলেন খাদ্য সামগ্রী

এম,এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৫৩০ বার

প্রধানমন্ত্রীর দেওয়া উপহার কুমিল্লা লাকসাম উপজেলার হতদরিদ্র দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ জুলাই) দুপুরে উপজেলার পরিষদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এলাকার হতদরিদ্রদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জানাযায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রানালয়ের অর্থায়নে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে উপজেলায় ও পৌরসভার দুই হাজার
খাদ্যের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে পৌরসভা ২০০ শত ও উপজেলার ৮ টি ইউনিয়নে ১ হাজার ৮০০ শত প্যাকেট দেওয়া হয়েছে। প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, ১কেজি ডাল,১লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু,১ কেজি পিয়াজ, হাফ কেজি চিনি, সাবান ১ টি সাবান ও ১ কেজি লবন রয়েছে।

কান্দিরপাড়া ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা একে এম সাইফুল আলম, উপজেলা প্রকল্প কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস, কান্দিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুকসহ প্রশাসন ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একে এম সাইফুল আলম বলেন, সারাদেশে করোনা ভাইরাস সংক্রমণের রোধে লকডাউন চলছে। লকডাউনে সব কিছু বন্ধ থাকায় নিম্ম আয়ের মানুষরা কিছুটা সমস্যায় পড়েছে। লকডাউনের কারণে তারা যেনো ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী তাদের মাঝে বিতরণ করা হয়েছে। আর জরুরি প্রয়োজনে খাদ্য সহায়তার জন্য উপজেলা প্রশাসনের হটলাইন নাম্বার আছে। যাদেরই খাদ্য সহায়তা লাগবে তারা ফোন দিলেই বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে যাবে।
এ সময় করোনা প্রতিরোধে সরকারের দেয়া বিধি নিষেধ মেনে চলার জন্য তিনি আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net