1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাবার প্রথম মৃত্যুবার্ষিকীতে সবার কাছে দোয়া চাইলেন অনিক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বাবার প্রথম মৃত্যুবার্ষিকীতে সবার কাছে দোয়া চাইলেন অনিক

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৪০৩ বার

কুমিল্লা তিতাস উপজেলার মাছিমপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স লোকনাথ ভান্ডার এর প্রতিষ্ঠাতা স্বর্গীয় অনিল চন্দ্র সাহার প্রথম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। ২০২০ সালের এই দিনে ৬৫ বছর বয়সে তিনি মারা যান।

অনিল চন্দ্র সাহার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৯ জুলাই ২০২১ ইং তারিখে তাহার নিজ বাড়ি মাছিমপুরে বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বাবার প্রথম মৃত্যুবার্ষিকীতে সবার কাছে দোয়া ও আর্শিবাদ চাইলেন ছেলে অনিক সাহা ও সানি সাহা।

এদিকে মাছিমপুর হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও মাছিমপুর রামান্দ গোস্বামী আশ্রমের সভাপতি বিবেকান্দ পোদ্দর বিবু অনিল চন্দ্র সাহার স্মৃতিচারণ করে বলেন, অনিল সাহা খুব ভালো মানুষ ছিলেন। তার সাথে আমার বেশী দিন কাজ করার সৌভাগ্য হয় নাই। তবে যতোটুকু কাজ করেছি খুব কাছ থেকে দেখেছি তিনি খুব নিষ্ঠার সাথে কাজ করতেন এবং সবসময় মন্দিরের উন্নয়ন নিয়ে চিন্তা করতেন। এছাড়াও তিনি আরো বলেন, অনিল সাহা আমার বাবার সাথেও দীর্ঘদিন কাজ করেছেন। তাঁর মৃত্যুতে বিরাট শূন্যতা তৈরি হয়েছে। এই শূন্যতা সহজে পূরণ হবে না। তার জন্য আর্শিবাদ রইল ভগবান যেনো তাকে স্বর্গবাসী করে।

অনিল চন্দ্র সাহা ব্যক্তি জীবনে তিতাস উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, মাছিমপুর রামান্দ গোস্বামী আশ্রমের সাধারণ সম্পাদক, মাছিমপুর বাজার শ্যামা কালীমন্দিরের উপদেষ্টা ও মাছিমপুর বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক সহ সনাতন ধর্মের বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net