1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিয়ের পিঁড়িতে বসা হলো না প্রবাসী জাহেদের! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা

বিয়ের পিঁড়িতে বসা হলো না প্রবাসী জাহেদের!

আবদুল করিম, লোহাগাড়া চট্টগ্রাম সংবাদদাতা:
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ২৮৯ বার

দীর্ঘ ১০ বছর প্রবাসে ছিলেন মোহাম্মদ জাহেদ।
কথা ছিল সবকিছু ঠিকঠাক থাকলে এ-বছর দেশে ফিরে বসবেন বিয়ের পিঁড়িতে। তার সেই স্বপ্নটি অধরাই থেকে গেল। প্রাণঘাতী করোনা ভাইরাস কেড়ে নিল তার জীবন। দীর্ঘ ১৫ দিন চিকিৎসাধীন অবস্থায় সাউথ আফ্রিকায় মৃত্যুবরণ করেন।

ইরে-বাবা, কইরে বাবা, বাবা তুই কই। তুই তো দেশে এসে বিয়ে করবি বলেছিলি, লাশ হয়ে গেলি কেন? আমি তো তুকে লাশ দেখতে চাইনি। এভাবে কেঁদে কেঁদে মুঠোফোনে উত্তর দিচ্ছিলেন নিহত প্রবাসী জাহেদের আম্মা।

প্রবাসী মোহাম্মদ জাহেদ (৩০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাউথ আফ্রিকায় মৃত্যু বরণ করেন। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত বারোটা দিকে তার মৃত্যুর সংবাদ দেশে আসে।

মোহাম্মদ জাহেদ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আমতলী ইয়াছিনি পাড়া এলাকার নরুল আলমের ছেলে।

বাবা-মায়ের সুখের সংসারে ছেলে যে আর ফিরবে না; সেটি বিশ্বাস করতে পারেছে না নিকট আত্মীয়রাও।

পারিবারিক সুত্রে জানা যায়, ১৫ দিন পূর্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাউথ আফ্রিকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত বারোটা দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি সেখানে ব্যবসা করতেন। দীর্ঘ ১০ বছর প্রবাসী জীবন শেষে; এই বছর দেশে এসে বিয়ে করার কথা ছিল। সেই দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশে ফিরতে পারেনি এই যুবক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net