1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ১০৪ জনের জরিমানা, আটক ২ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ১০৪ জনের জরিমানা, আটক ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৫৪৬ বার

করোনা সংক্রামন প্রতিরোধে কঠোর বিধিনিষেধের প্রথম দিন ভোলায় প্রশাসন ও আইনশৃংখলা রক্ষাকারি বাহিনী কঠোর অবস্থানে মাঠে নামে। এসময় লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে অকারণে বাইরে বের হওয়া ও স্বাস্থ্যবিধি না মানায় ২ জনকে আটকের পাশাপাশি ১০৪ জনের ১ লক্ষ ৩ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সাত উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের ১৯টি দল এ জরিমানা আদায় করে।

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানিয়েছে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের দেওয়া নির্দেশনা নিশ্চিত করতে সকাল থেকে জেলা প্রশাসনের একধিক ভ্রাম্যমান আদালতের ১৯ দল জেলার সাত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় লকডাউন উপেক্ষা করে অকারণে ঘর থেকে বের হওয়া ও মাস্ক না পরার অপরাধে সিরাজ ও মোরশেদ নামে ২ যুবককে আটক করা হয়। এছাড়া ৯৯টি মামলায় ১০৪ জনকে ১ লক্ষ ৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।

কঠোর বিধিনিষেধে সরকারি নির্দেশনা অমান্য করলে জেল, জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় জেলা প্রশাসক কার্যালয় সূত্র।

অপরদিকে পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব) সদস্যরা বাইরে বের হওয়া মানুষ, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল দেখলেই থামাচ্ছেন- কিন্তু সবাই কোনো না কোনো অজুহাত দেখাচ্ছেন। বাইরে বের হওয়ার কারণ একেবারে অযৌক্তিক হলে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন তারা। কোনো কোনো ক্ষেত্রে মানবিক বিবেচনায় দেয়া হচ্ছে ছাড়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net