1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লোহাগাড়ায় ছাত্রদলের আহবায়ক কমিটি অনুমোদন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

লোহাগাড়ায় ছাত্রদলের আহবায়ক কমিটি অনুমোদন

আবদুল করিম, লোহাগাড়া চট্টগ্রাম সংবাদদাতা:
  • আপডেট টাইম : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৪৪৫ বার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা শাখার জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি শহীদুল আলম শহীদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন এই কমিটি অনুমোদন করেন।

গত ৪ মার্চ দক্ষিণ জেলা থেকে কমিটির অনুমোদন দেওয়া হলেও সোমবার (১২ জুলাই) কেন্দ্র থেকে কমিটি প্রকাশের অনুমোদন দেওয়া হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি প্রকাশের এই অনুমোদন দেয়।

মো শোয়াইবুল ইসলামকে আহবায়ক ও শোয়াইবুল ইসলাম চৌধুরীকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট এ-ই আহবায়ক কমিটি অনুমোদন দেন ৷ কমিটির যুগ্ম আহবায়ক হয়েছেন- রিয়াদ হোসেন, আবুল কালাম আজাদ, মোহাম্মদ মহি উদ্দীন, জাহিদুল ইসলাম, মোহাম্মদ রাসেল, নেজাম উদ্দীন, কায়েস, তাজুল ইসলাম, হেমায়ত উল্লাহ মানিক, মামুনুর রসিদ ও মোহাম্মদ ইলিয়াস।

সদস্য হয়েছেন- মোহাম্মদ জয়নুল আবেদিন, এহেছানুল হক আহাদ, রণজয় বড়ুয়া, আসিফ, ইরফানুল হক, সায়েম হোসেন, মুসলিম কবির ও ওমর ফারুক।

উক্ত আহবায়ক কমিটিকে আগামী ৬০ কার্য দিবসের মধ্যে তাদের অধীনস্থ ইউনিয়ন ও ইউনিট সমুহের কমিটি করে জেলা ছাত্র দলের কার্যালয়ে প্রেরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

নব নিযুক্ত আহবায়ক মোঃ শোয়াইবুল ইসলাম বলেন, আমাদের এই কমিটি দ্রুততম সময়ের মধ্যেই পূনাঙ্গ কমিটি গঠন করে ঝিমিয়ে পড়া ছাত্রদলকে জাগিয়ে তুলে সংগঠনের ঐতিহ্য ফিরিয়ে আনব ইনশাআল্লাহ।

ছবি: মো শোয়াইবুল ইসলামকে আহবায়ক ও সদস্য সচিব শোয়াইবুল ইসলাম চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net