1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১৬ মণ ওজনের টাইগার, দাম হাঁকছেন ৬ লাখ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬ মণ ওজনের টাইগার, দাম হাঁকছেন ৬ লাখ

মোঃ জুয়েল রানা, তিতাস:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৩৮৯ বার

কালো শরীরে সাদা ছাপের একটি ষাঁড়। গরুটির ওজন ১৬ মণ! এটি বেড়ে উঠেছে কুমিল্লা তিতাস উপজেলার কড়িকান্দি গ্রামে। এটির মালিক স্থানীয় মতিন মুন্সি। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিক্রির জন্য তিনি ষাঁড়টির দাম হাঁকছেন ৬ লাখ টাকা! গরুটি দেখতে প্রতিদিনই মতিন মুন্সির বাড়িতে আসছে মানুষ।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, বাড়ির চৌচালা ঘরে গরুটি দুইটি মোটা দড়িতে বেঁধে রাখা হয়েছে। মতিন মুন্সি ও তার স্ত্রী গরুটিকে যত্নসহকারে খড়, ভুসি ও পানি খাওয়াচ্ছে।

মতিন মুন্সি জানান, গরুটি ফিজিয়ান জাতের। এটিকে সখ করে নাম রাখছি টাইগার। এর খাদ্যতালিকায় রয়েছে কাঁচা ঘাস, খড়, ভুসি, ভুট্টা, ডালের গুঁড়া। এতেই ৩৬ মাসে গরুটির ওজন প্রায় ১৬ মণ হয়েছে। এছাড়াও তার সাথে রয়েছে রাজা নামে আরেকটি ষাঁড়। এটিও ২২ মাসে ওজন হয়েছে ১০ মণ। যার দাম হাঁকছেন ৪ লাখ। তিনি আরো বলেন, এ ধরনের গরু লালন–পালন খুবই কষ্টের। পরিবারের একজন সদস্যের মতো করে আমরা গরুটি পালন করেছি। পরিবারের সবাই মিলে যত্ন নিয়ে বড় করেছি। অনেক শ্রম ও অর্থ ব্যয় করতে হয়েছে। আশা করছি টাইগারকে ৬ লাখ ও রাজাকে ৪ লাখ টাকায় গরু ২টি বিক্রি করতে পারবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net