1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুর্গম মাইরংপাড়ায় মিলন ত্রিপুরার বাড়িতে গেলেন গুইমারা উপজেলার মানবিক নির্বাহী অফিসার। - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি 

দুর্গম মাইরংপাড়ায় মিলন ত্রিপুরার বাড়িতে গেলেন গুইমারা উপজেলার মানবিক নির্বাহী অফিসার।

আবদুল আলী, গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৬৬৫ বার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার গুইমারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দূর্গম মাইরংপাড়ায় হতদরিদ্র মিলন ত্রিপুরার বাড়ীতে সরেজমিনে গিয়ে তার সাথে কথা বলে তার ঝুপড়ী ঘরটি খুব তারাতাড়ি পাকা ঘরে রুপান্তরিত হবে বলে আশ্বাস প্রদান করেন গুইমারা উপজেলার মকনবিক নির্বাহী অফিসার তুষার আহমেদ। গুইমারা উপজেলার গুইমারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আওতাধীন হলেও মাইরংপাড়াটি গুইমারা উপজেলা সদর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে অবস্থিত ও অত্যান্ত দূর্গম। মাটিরাঙ্গা উপজেলার দূর্গাবাড়ী দিয়ে যেতে হয় এ পাড়াটিতে। দূর্গমপথ পাড়ি দিয়ে ১নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য হরিপদ্ধ ত্রিপুরাকে সঙ্গীকরে শনিবার মিলন ত্রিপুরার বাড়ীতে যান উপজেলা নির্বাহী অফিসার।এ বিষয়ে জানতে চাইলে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ বলেন ১ম পর্যায়ে করা ঘরের তালিকায় নাম ছিল মিলন ত্রিপুরার কিন্তু দুর্গম এলাকা বিধায় ১ম পর্যায়ে ঘর নির্মাণ করা যায়নি। দুর্গম এলাকা সত্বেও ঘর নির্মাণ করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে খুব দ্রুত তার ঘর নির্মাণ করার ব্যাবস্হা করা হবে । তৎখনাত খাদ্য শস্য ক্রয়ের জন্য ১০০০/- টাকা দেন তিনি তাছাড়া ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ৫০০/- টাকা প্রদান করেন।
উল্লেখ্য যে সম্প্রতি মিলন ত্রিপুরার দূর্দশা নিয়ে ফেইসবুকে পোষ্ট করেন রানা ত্রিপুরা নামের একজন আর তা দেখে কোন কালক্ষেপণ না করে দ্রুত গতিতে ব্যাবস্হা নিলেন উপজেলা নির্বাহী অফিসার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net