1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রবাস ফেরত বাবুল’র অত্যাচারে অতিষ্ট হয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ টেকনাফে নাফ নদীতে সন্দেহজনক বোটে তল্লাশি, ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই পাচারকারী চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী

প্রবাস ফেরত বাবুল’র অত্যাচারে অতিষ্ট হয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আবদুল করিম, লোহাগাড়া চট্টগ্রাম সংবাদদাতা
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১১০২ বার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজান ১ নম্বর ওয়ার্ডের লেংঙ্গা পুকুর পাড় এলাকার বাসিন্দা তৈয়বুল হকের ছেলে মোহাম্মদ ফরিদুল আলম একই এলাকার আবদুল নবীর (মৃত) ছেলে মোহাম্মদ বাবুলের বিরুদ্ধে অত্যাচার-নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে।

শুক্রবার (২ জুলাই) বিকেলে লোহাগাড়া প্রেস ক্লাব কার্যালয়ে বাবু্লের অত্যাচারে অসহায় ফরিদুল আলমের পরিবার এবং এলাকাবাসীর ব্যানারে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে ফরিদুল আলম বলেন, কয়েকদিন আগের প্রবাস ফেরত বাবুল পারিবারিক জায়গা-জমির বিরোধের জের ধরে আমার পরিবারের উপর হামলার চেষ্টা চালাচ্ছে। এমনকি শুক্রবার সকালে আমি বাড়ির পাশের দোকানে চা খাওয়ার সময় লম্বা দা নিয়ে আক্রমণ করে। তখন এলাকাবাসীর সহযোগিতায় প্রাণে বেঁচে যায়। আমি এবং আমার পরিবারের লোকজন জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে ফরিদুল আলমের পরিবার এবং এলাকাবাসীর পক্ষে বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net