1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জমিজমা নিয়ে বিরোধের ঘটনায় হামলাঃ আহত ৩, চমেক প্রেরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার ২ সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মধুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের দুই পাশে ব্যাতিক্রমী উপায়ে খেজুরের বীজ বোপণ! প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মধুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের দুই পাশে ব্যাতিক্রমী উপায়ে খেজুরের বীজ বোপণ! ঈদগাঁওয়ে তিনদিনের টানা ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা! ভোগান্তিতে পৌরবাসী চন্দনাইশ পৌরসভার অধিকাংশ সড়ক সংস্কারবিহীন অবস্থায়  সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

জমিজমা নিয়ে বিরোধের ঘটনায় হামলাঃ আহত ৩, চমেক প্রেরণ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ-
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৩৭৭ বার

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলাধীন সাপমারার নোনাবিল এলাকায় ধান্য জমির পাড় কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩জন আহত হয়েছে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নোনাবিল এলাকার আব্দুল হালিমসহ তার দুই ছেলেকে নিয়ে আজ বুধবার (১৪ জুলাই) সকালে ধান্য জমিতে চাষাবাদকালে জমির পাড় পরিস্কার/কাটতে গেলে পার্শ্ববর্তী টিলায় বসবাসরত পূর্ণ কুমার ত্রিপুরা ও তার ছেলে বিমুল কুমার ত্রিপুরা তাদের উপর হামলা করে। এতে আব্দুল হালিম (৫০) ও তার দুই ছেলে রফিকুল ইসলাম শান্ত (১৪) রিফাত ইসলাম (১৬) কে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীদের সহায়তায় ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মহিউদ্দিন জানান, একজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে এবং আব্দুল হালিম ও তার ছেলে রফিকুল ইসলাম শান্তর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে।

মানিকছড়ি থানার ওসি মো. শাহানূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net