1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ব্রাহ্মণবাড়িয়ায় আবারো 'ব্রাজিল-আর্জেন্টিনা' সংঘর্ষে ৫ জন আহত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত মাগুরায় উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত   নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু  নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে বাংলাদেশের শোক, সহায়তার প্রস্তাব নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ

ব্রাহ্মণবাড়িয়ায় আবারো ‘ব্রাজিল-আর্জেন্টিনা’ সংঘর্ষে ৫ জন আহত

বিশেষ প্রতিবেদকঃ মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার ||
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৪০০ বার

ব্রাজিল ও আর্জেন্টিনা মধ্যকার অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ শেষ হয়েছে গত ১১ জুলাই। সেই খেলার চার দিন পর আবারো উত্তেজনা দেখা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামে। ব্রাজিল ও আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন সমর্থকরা। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন।

বৃহস্পতিবার রাত ৮টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন-একই গ্রামের মিনার মিয়া, মো. আলম, রবিউল, জালাল মুন্সি ও ফুরকান মুন্সি। এদের মধ্যে মিনারকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল জানান,বৃহস্পতিবার সন্ধ্যায় কোপা আমেরিকায় ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচ নিয়ে খেওয়াই গ্রামের সর্দার বাড়ির শিপন ও মুন্সিবাড়ির হৃদয়ের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। হৃদয় আর্জেন্টিনা ও শিপন ব্রাজিলের সমর্থক। এ ঘটনার জেরে রাত ৮টার দিকে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় কয়েকজন আহত হন। এ নিয়ে এলাকায় উত্তেজনা চলছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়েছিলাম। তবে এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি। পেলে ব্যবস্থা নেব।

উল্লেখ্য, এর আগে কোপা আমেরিকার ফাইনালের এ ম্যাচকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে জেলা পুলিশ। ফলে ফাইনালের দিন এ জেলায় কোনো অঘটন ঘটেনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net