1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় ফ্রি টিকাদান ভার্চুয়ালে কর্মসূচী উদ্বোধন করেন ভূমিমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক?

আনোয়ারায় ফ্রি টিকাদান ভার্চুয়ালে কর্মসূচী উদ্বোধন করেন ভূমিমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৪১৮ বার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে ফ্রি টিকা প্রদান কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৭ আগষ্ট) সকাল ১১ টার দিকে উপজেলার ৭নং সদর ইউনিয়ন পরিষদে ভার্চুয়ালে এই কর্মসূচীর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (এমপি)।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী,থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার দেব প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন,সারা উপজেলা জুড়ে করোনা ভাইরাস প্রতিরোধকল্পে ফ্রি টিকা প্রদান কর্মসূচী পালন করা হচ্ছে। টিকা দেওয়ার ক্ষেত্রে বয়স্ক এবং প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
উল্লেখ্য যে, আজ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের ১,২, ও ৩ ওয়ার্ডের সর্বমোট ৬হাজার ৬শ জনকে এই টিকা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net