ঢাকা   ০৩:২৫:৪৯ পিএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

উপজেলা প্রেস ক্লাবে জাতীয় শোক দিবস পালিত

প্রতিনিধি তাড়াইল(কিশোরগঞ্জ):
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৪০৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রেস ক্লাবে (১৫ই আগষ্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।
জানা গগেছে,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রবিবার দুপুরে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।

উপজজেলা প্রেস ক্লাবের সভাপতি মুকুট দাস মধু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপনের সঞ্চালনায় উক্ত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামীলীগ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য এ কে মাইনুজ্জামান নবাব,তাড়াইল থানার সাবেক ওসি (তদন্ত) মিজানুর রহমান,দিগদাইড় ইউনিয়ন আওয়ামীলীগের নেতা মিজবাহ উদ্দিন জুয়েল।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,বঙ্গবন্ধু স্বাধীনতা বাংলাদেশ একই সূত্রে গাঁথা।১৫ আগষ্টে শাহাদাত বরণকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, বঙ্গবন্ধুর ডাকে লাখো বাঙালী মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে এনেছে লাল সবুজের পতাকা।আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম একটি দেশ।তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে বিশ্বের দরবারে বাংলাদেশকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে।এক শ্রেনির কুচক্রীমহল দেশকে অরাজকতার মধ্যে রাখতে চায়।তাদেরকে তিনি হুশিয়ার করে বলেন,এখনও সময় আছে ঠিক হয়ে যান।নইলে দেশের সকল মুজিব সেনারা আপনাদের চিহ্নিত করে দেশ থেকে বিতারিত করবে।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ওয়াসিম উদ্দিন সোহাগ,সাংস্কৃতিক সম্পাদক মুকরামীন খান স্বাধীন,দপ্তর সম্পাদক রুহুল আমীন কাঞ্চন,যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান রানা,কাজল বিশ্বাস এবং উপজেলা ছাত্রলীগ,কৃষকলীগ,পেশাজিবী লীগ সহ আওয়ামীলীগের অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর পর ১৫আগষ্টে শাহাদত বরণকারীদের স্মরনে দোয়া ও মিলাদ পড়ান উপজেলা আছিয়া খাতুন মাদ্রাসার ইমাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি