1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালী কিশলয় স্কুল ফটকে ময়লার ভাগাড়, বাড়ছে ভোগান্তি! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খুটাখালী কিশলয় স্কুল ফটকে ময়লার ভাগাড়, বাড়ছে ভোগান্তি!

সেলিম উদ্দীন,ঈদগাঁও।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৩৬৯ বার

চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আর্দশ শিক্ষা নিকেতন (স্কুল)প্রধান ফটক এবং বাউন্ডারী দেয়াল যেনো পরিণত হয়েছে অঘোষিত ডাস্টবিন।

নিয়মিত পঁচা-ময়লা আবর্জনা ফেলায় দুর্গন্ধে পথচারীদের চলাচল দুষ্কর হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে স্কুলের পরিবেশ।

পাশেই নির্মানাধীন ইউনিয়ন ভুমি অফিস ও জেলা পরিষদের যাত্রী ছাউনি। তবে কারো পক্ষ থেকেও এ সমস্যা নিরসনে দৃশ্যমান কোনো প্রশাসনিক উদ্যোগ নেয়া হয়নি।

সরজমিন দেখা গেছে, উপজেলার খুটাখালী বাজারের দক্ষিন পাশে কিশলয় ও তমিজিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা অবস্থিত। এ দুটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত আড়াই হাজার শিক্ষার্থী রয়েছে।

প্রতিষ্ঠান দুটিতে শিক্ষক-শিক্ষিকা রয়েছেন প্রায় শতাধিক। কিন্ত কিশলয় স্কুলের দেয়াল ঘেঁষে আশপাশের পঁচা-ময়লা আবর্জনা ফেলায় দুর্গন্ধে এই রাস্তা দিয়ে চলাচল করা এখন দুষ্কর হয়ে পড়েছে।

স্কুলের পক্ষ থেকে ময়লা আবর্জনা ফেলা নিষেধ করা হলেও কিন্ত এই নিষেধাজ্ঞা কেউ না মেনে প্রতিনিয়তই পঁচা-ময়লা আবর্জনা ফেলে যাচ্ছেন রাস্তার উপর।

স্কুলের একাধিক শিক্ষক অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের দেয়াল সংলগ্ন পঁচা-ময়লা আবর্জনা না ফেলার জন্য একাধিকবার অনুরোধ করা হয়েছে।
তারপরও আজ পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ না করায় শিক্ষার্থী ও শিক্ষকদের নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। অনেকেই নানা রোগে আক্রান্ত হচ্ছে। বিষয়টি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য তারা জোর দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে খুটাখালী ইউপি চেয়ারম্যান আবদুর রহমান বলেন, পরিবেশ রক্ষার জন্য সাধারণ লোকজনের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। বাজারের আশপাশের বাসিন্দাদের রাস্তার উপর ও গুরুত্বপুর্ন স্থানে ময়লা আবর্জনা না ফেলার জন্য বাজার কমিটির মাধ্যমে নিষেধ করা হয়েছে। অনেকে না বুঝেই রাস্তা ও দেয়াল ঘেষে ময়লা আবর্জনা ফেলে থাকেন। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net