1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাড়ি চলে না রে... শিল্প এলকা ইসলামপুর নাপিতখালী সড়ক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী

গাড়ি চলে না রে… শিল্প এলকা ইসলামপুর নাপিতখালী সড়ক

গাড়ি চলে না চলে না চলে—না —রে গাড়ি চলে না।

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩৫৮ বার

প্রখ্যাত বাউল শাহ আব্দুল করিম রচিত সঞ্জিব দে’র কন্ঠে গাওয়া জনপ্রিয় এই গানটিই অবশেষে চলার পথে কষ্টে ভরা মনে আনন্দের খোরাক হলো।

লবন ভর্তি ট্রাক নিয়ে যানজটে আটকা পড়ে ওই গানটিই কষ্ট ভুলে থাকার জন্য একমাত্র অবলম্বন হতে পারে।

আটকা পড়া ট্রাক গাড়িগুলো থেমে থেমে চলার সময় বিলম্বে অভ্যস্ত রসিক এক ট্রাক ড্রাইভারকে মনের আনন্দে ওই গানটি নিজের সুরে গাইতে দেখা গেছে।

বলছিলাম কক্সবাজারের ঈদগাঁও থানার শিল্প এলাকা ইসলামপুর ইউনিয়নের মাত্র এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থায় কথা।

গতকাল মঙ্গলবার থেকে সড়কে আটকে আছে অধর্শতাধিক ট্রাক গাড়ি। তৎমধ্যে বুধবার দুপুরে গর্তে পড়ে উল্টে গেছে একটি বড় ট্রাক। তবে স্থানীয়রা যারপরনাই চেষ্টা করছেন যান চলাচল স্বাভাবিক করতে।

সরজমিন দেখা গেছে, আরকান সড়কের বটতলী স্টেশন থেকে ইসলামপুর বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ক’দিনের বৃষ্টিতেই সড়কের গর্তে থাকা পানিতে ছোট-বড় যানবাহন উল্টে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম জানিয়েছেন, বটতলী স্টেশন থেকে ইসলামপুর বাজার পর্যন্ত রাস্তার অবস্থা একেবারেই চলাচলের অনুপযোগী। টানা বৃষ্টির ফলে সড়কটির বিভিন্ন অংশে খানাখন্দে পরিণত হয়। দীর্ঘ দুই বছর ধরে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় সড়কটি দিনদিন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানায়, বটতলী স্টেশন থেকে চৌফলদন্ডী ব্রিজ পর্যন্ত ১৪ কিলোমিটার সড়ক কার্পেটিং করার জন্য টেন্ডার হয় প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে। কাজটি পান মেসার্স চকরিয়া ডেভেলপমেন্ট সোসাইটি নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। উন্নয়ন প্রকল্পের বেশ কয়েকটি কাজ শেষ হলেও ইসলামপুর বাজার থেকে নাপিতখালী পর্যন্ত কার্পেটিং হয়নি এখনও।

স্থানীয় লবণ ব্যবসায়ী হারুনর রশিদ জানান, সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। তাছাড়া শিল্প নগরী হিসেবে প্রতিদিন লবণ বোঝাই ট্রাক প্রবেশ করে। সড়কের ১ কিলোমিটার জুড়ে খানাখন্দে ভরপুর, যার কারনে চালকরা এ সড়কে প্রবেশ করতে চায় না। ট্রাক প্রবেশ করতে না পারলে লবণ রপ্তানি ও আমদানি বন্ধ হয়ে যেতে পারে। লবণ সরবরাহ বন্ধ হয়ে গেলে এখানকার শতাধিক লবণ মিল বন্ধ রাখতে হবে। বিষয়টি দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

নারায়ণগঞ্জ থেকে আসা ট্রাক চালক আবুল বশর বলেন, দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া আসা হয়েছে। এ সড়কটির মত অকেজো কোথাও দেখিনি। বৃষ্টির পানি জমে থাকলে বুঝা যায় না যে কোনখানে গর্ত আর কোনখানে সমতল। সংকুচিত হওয়ায় অন্য পাশ দিয়ে যাওয়া যায় না। এ রকম হলে বড় ধরনের দুর্ঘটনায় শিকার হবো।

সড়কের ইজিবাইক চালক রমজান আলী জানান, চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে আমাদের। এ অবস্থা চলতে থাকলে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুও হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net