1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জামালপুরের ইসলামপুরে নানার বাড়ি বেড়াতে এসে গলায় আপেল আটকে শিশুর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

জামালপুরের ইসলামপুরে নানার বাড়ি বেড়াতে এসে গলায় আপেল আটকে শিশুর মৃত্যু

খাদেমুল বাবুল :
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৫৬৫ বার

নানার বাড়ি বেড়াতে এসে গলায় আপেল আটকে হযরত আলী নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল আনুমানিক সাড়ে ৫ টার দিকে এঘটনা ঘটে।

পারিবারিক সুত্র জানায়, জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের লাহাড়ী কান্দা গ্রামের ফারুক মিয়ার দেড় বছরে শিশু পুত্র হযরত আলী মা ময়না বেগমের সাথে কয়েক দিন আগে ইসলামপুর উপজেলার পার্থশী ইউনিয়নের ডেংগাগড় বানিয়া বাড়ী গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। বুধবার বিকালে আপেল খেতে দিলে গলায় আটকে যায়।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোহসীনা আক্তার সাম্মী মৃত ঘোষণা করেন। ইসলামপুর উপজেলার পার্থশী ইউনিয়নের ডেংগাগড় বানিয়াবাড়ী গ্রামের আশরাফ আলী কন্যা ময়না বেগমের সাথে ১০-১২ বছর আগে জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের লাহাড়ী কান্দা গ্রামের ফারুক মিয়ার বিয়ে হয়। তাদের সংসারের দুই ছেলের মধ্যে হজরত আলী ছোট ছিলো। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net